স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১২ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ শনিবার (১১ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ৫২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
নতুন শনাক্তদের নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ১৭৪ জন।
নতুন আক্রান্ত ১২জনের মধ্যে ৬জনই সদরের বাসিন্দা। ছাতকে ৩জন, শাল্লায় ১জন বিশ্বম্ভরপুরে ১জনসহ ১২জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net