স্টাফ রিপোর্টার ::
ছাতকে করোনায় আক্রান্ত হয়ে শাহীন চৌধুরী নামের এক আ.লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিনগত রাত সোয়া ১টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শহীন চৌধুরী ছাতক পৌর শহরের তারা মিয়া চৌধুরীর ছেলে। তিনি ছাতক উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির জানান, শহীন চৌধুরীর মরদেহ সিলেট থেকে ছাতক নিয়ে আসার পর বেলা ১১টায় পৌর শহরের বাগবাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net