হাওর ডেস্ক ::
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৩০৫ জন কোভিড রোগী মারা গেলেন।
এই সময়ে ২ হাজার ৬৮৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৮১ হাজার ১২৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৮ জন এবং মোট সুস্থ ৮৮ হাজার ৩৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৭৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৮১ হাজার ১২৯ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক শূন্য শতাংশ।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৩০ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৫ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৩০৫ জন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net