স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরো ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০জনই সুনামগঞ্জ সদরের। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১ হাজার ১৩৮জন। সদরেই এর মধ্যে ৩২৫জন রোগী রয়েছে। এ পর্যন্ত জেলায় মারা গেছে ৮জন। সুস্থ হয়েছেন ৭৪৩জন।
বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ২০ জনের নতুন করে করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পজেটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১০জন, ছাতকে ২জন, দোয়ারাবাজারে ৩জন, দিরাইয়ে ২জন, দক্ষিণ সুনামগঞ্জে ১জন এবং তাহিরপুরে ২জন রয়েছেন। নতুন ২০ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামসুদ্দিন।

সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net