সাইফ উল্লাহ:
সামাজিক দুরত্ব বজায় রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা ভাইরাস কারণে মানুষ যখন ঘরবন্ধী হয়ে পড়ে আছে। অপর দিকে আকস্মিক বন্যায় কবলিত এলাকায় কর্মহীন হয়ে পড়েছে সাধারণ ঘেটে খাওয়া মানুষ ঠিক তখনী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কাশিপুর ভিডিটির সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা। নিজ অর্থায়নে জামালগঞ্জ সদর, সাচনা, ফেনারবাক, ভীমখালী, উত্তর কামলাবাজ ও বেহেলী ইউনিয়নে প্রতিবন্ধী ও সাধারণ খেটে খাওয়া নারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। শিবনা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখুন, নিজেকে বাচান, পরিবারকে বাচান, আমি নিজস্ব অর্থে খেটে খাওয়া সাধারণ নারী পুরুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি, পাশাপাশি মাস্ক, সাবান ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আপনারাও সাধারণ মানুষের পাশে দাড়ান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net