জুনাইদ আহমদ:
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হালদা নদী থেকে এক অজ্ঞাতনামা মহিলার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবারর দুপুরে ইউনিয়নের ভাতগাঁও গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের পাশে হালদা নদীর ব্রীজ সংলগ্ন এলাকায় ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কে জানালে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ভাসমান লাশ উদ্ধার করেন। এ সময় ছাতক সার্কেল এর এএসপি বিল্লাল হোসেন,ছাতক থানার ওসি মস্তফা কামাল, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান,এস আই জহিরুল ইসলাম,এ এস আই বাচ্ছু মিয়া,এ এস আই মুহিবুর রহমান উপস্থিতি ছিলেন। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে । লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ সোহেল রানা ।গত ৩০ জুন একই এলাকা থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net