আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর আওতাধীন লায়ন্স ক্লাব চিটাগাং মেট্রোপলিটন এর স্পন্সরকৃত লিও ক্লাব চিটাগাং মেট্রোপলিটনের ২০২০-২১ লিও সেবা বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লিও ইফতেখারুল ইসলাম ফাহিম সভাপতি ও লিও ইফাদ মিয়া রাফি সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। লিও ইফতেখারুল ইসলাম ফাহিম ও লিও ইফাদ মিয়া রাফি উভয় পেশায় ছাত্র এবং বর্তমানে তারা দুজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় অনুষদের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়ন করছেন। সম্প্রতি ক্লাব প্রাক্তন সভাপতি লিও আনোয়ারুল ইসলাম চৌধুরী তার মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন লিও ক্লাব উপদেষ্টা লায়ন এ.কে.এম.এ মুকিত। এ বৎসরের জুলাই মাস থেকে কমিটির কার্যক্রম শুরু হয়েছে। ক্লাব কেবিনেটের অন্যন্যরা হলেন লিও ইসমাইল বিন আজিজ সদ্য প্রাক্তন সভাপতি, লিও হালিমা খাতুন সহ সভাপতি ও লিও এস এ সাজু ক্লাব কোষাদক্ষ্য। চলতি সেবাবর্ষে ৫ সদস্যের এই কেবিনেট লিও ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের নেতৃত্ব দেবে।
-সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net