ছাতক প্রতিনিধিঃ
ছাতকে করোনা উপসর্গ নিয়ে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা মৃত্যুবরণ করেছেন। তিনি শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী। শুক্রবার রেজিয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, বেসরকারিভাবে ওই মহিলা চিকিৎসা নিয়েছেন। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ সনাক্ত হয়। এ নিয়ে ওই উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারী-পুরুষসহ ৫জন মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত এখানে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৬ জন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net