দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের ভুমি দাতা ও এলাকার দানশীল ব্যক্তিত্ব শ্রী গোপেন্দ্র কুমার তালুকদার আর নেই। গোপেন্দ্র কুমার তালুকদার আজ শনিবার (৪ জুলাই) দুপুর-২টা ৪৫ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় সিলেটস্থ রাগীব রাবেয়া হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি।
গোপেন্দ্র তালুকদার মৃত্যুকালে ছেলে-মেয়ে নাতী নাতনী সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দও শোকপ্রকাশ করেছেন।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকার সময় দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে এক শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ শ্রী গোপেন্দ্র কুমার তালুকদারের স্বগীয় আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
যারা শোক প্রকাশ করেছেন- দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম ইলিয়াছ আলী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মোশাহিদ আহমদ, সালেহ আহমদ হৃদয়, কার্যকরী সদস্য আলাল হোসেন, সামিউল কবির, তোরান উদ্দিন ও সায়াদ হোসেন সবুজ প্রমুখ।
উল্লেখ্য গোপেন্দ্র তালুকদার শান্তিগঞ্জে প্রায় কোটি টাকার জমি দান করেছেন মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবকে। তিনি একজন দানশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net