স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে করোনায় আরো ৩৬জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০৭৩জনে। মারা গেছেন ৭জন। সুস্থ হয়েছেন ৫৭৫জন।
নতুন আক্রান্তরা হলেন সদর উপজেলার ১৩জন, ছাতকে ৩জন, দোয়রায় ৫জন, জগন্নাথপুরে ২জন, দিরাইয়ে ৭জন, ধর্মপাশায় ৪জন এবং বিশ্বম্ভরপুরে ২জন। শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শণাক্ত নমুনা থেকে ৩৬জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। নতুন ৩৬ জন আক্রান্তের বিষয়টি স্বীকার করেছেন সিভিল সার্জন ডা. শামসুদ্দিন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net