ছাতক প্রতিনিধিঃ
ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ। উপজেলায় বন্যার পানি বৃদ্ধির পর থেকে তিনি প্রতিদিনই তার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। বুধবার দিনব্যাপী নৌকাযোগে পানি বন্দী অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি ত্রান সামগ্রী পৌছে দিয়েছেন। এসময় তার সাথে ইউপি সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ জানান, উত্তর খুরমা ইউনিয়নের বড়বিহাই, গদারমহল, চলিতারবাগ, এলঙ্গি, রসুলপুর, রাজারগাঁও গ্রামের লোকজন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশী।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net