ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী গ্রামের দু’সহোদর মাহমুদুর রহমান শাহিন ও মাহফুজুর রহমান তুহিন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। তারা এখন করোনাজয়ী যোদ্ধা। বর্তমানে দু’ভাই করোনা মুক্ত। সুস্থ হয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন করোনা রোগীদের চিকিৎসায় এখন তারা দুই ভাই প্লাজমা দিতে প্রস্তুত আছেন। তাদের রক্তের গ্রুপ ‘০’ পজিটিভ। প্রয়োজনে যোগাযোগের জন্য ০১৭৮৫০৭৩১৫১, ০১৭২২১১০৯৫১। এব্যাপারে মাহমুদুর রহমান শাহিন জানান, মানুষ মানুষের জন্য। আল্লাহর রহমতে তারা যখন সুস্থ হয়েছেন এখন করোনায় আক্রান্ত রোগীদের প্লাজমা সহায়তা করতে তারা আগ্রহী রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net