দোয়রাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলার পল্লীতে করোনা আক্রান্ত এক স্কুল শিক্ষক মারা গেছেন। তার নাম আরশ আলী (৫৪)। মঙ্গলবার রাত দেড়টায় সিলেটের শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেঙ্গে গাওঁ এলাকার মৃত কুরবান আলীর ছেলে এবং ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।
বুধবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সর্দি, কাশি ও জ¦র নিয়ে গত ২৫ জুন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দেন এই শিক্ষক। গত ২৬ জুন তার করোনা রিপোর্ট করোনা পজেটিভ আসে। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ২৬ জুন তাকে সিলেট শামছুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net