হাওর ডেস্ক ::
করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে এবার স্বাস্থ্যবিধি মেনে বসবে কোরবানির পশুর হাট। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে গণপরিবহন ও জনচলাচল অব্যাহত থাকবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ঈদুল আজহা মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। মুসলিমরা এই ঈদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশা করেন। পশু কোরবানি দেওয়া ঈদুল আজহার একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈদকে সুন্দরভাবে উদযাপনের জন্য সুনির্দিষ্ট ও স্বীকৃত জায়গাতে পশুর হাট বসবে। স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net