1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

মাশরাফি বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ১১.৩০ এএম
  • ৬২৬ বার পড়া হয়েছে

অনলাইন::
বাংলাদেশ দলের সফলতম অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। ২০১৫ সালে তাঁর নেতৃত্বে ক্রিকেটবিশ্বে দাপট দেখিয়েছে টাইগার বাহিনী। বাংলাদেশের মানুষ তাকে এমন উচ্চতায়ই কল্পনা করেন। দেশের মানুষের চোখেও দলনেতা মাশরাফি সেরা।

এমন সাফল্যের সুবাদে মাশরাফি হয়ে উঠেছেন ক্রিকেটে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন। এ তালিকায় টাইগার অধিনায়কের অবস্থান চতুর্থ। অন্তত ২৫টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের নিয়ে তৈরি হয়েছে এই তালিকা।

মাশরাফির অধীনে দ্বি-পাক্ষিক সিরিজে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়েছে বাংলাদেশ। আর সর্বশেষ সফলতা চলতি বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপে। সেবারই প্রথম দলকে তিনি নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে।

সেরা ওয়ানডে অধিনায়কের তালিকায় নড়াইল এক্সপ্রেসের আগে অবস্থান করছেন ক্লাইভ লয়েড, হেনসি ক্রোনিয়ে ও রিকি পন্টিং। সফলতার দিক দিয়ে মাশরাফি বেশ পেছনে ফেলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, স্টিভ ওয়াহ, মাইকেল ক্লার্ক ও ভিভ রিচার্ডসকে।

সাফল্য বিচারে ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়কদের তালিকা:

১. ক্লাইভ লয়েড: ম্যাচ ৮৪, জয় ৬৪, পরাজয় ১৮, জয় শতকরা ৭৭.৭১%

২. রিকি পন্টিং: ম্যাচ ২৩০, জয় ১৬৫, পরাজয় ৫১, জয় শতকরা ৭৬.১৪%

৩. হ্যান্সি ক্রোনিয়ে: ম্যাচ ১৩৮, জয় ৯৯, পরাজয় ৩৫, জয় শতকরা ৭৩.৭০%

৪. মাশরাফি বিন মুর্তজা: ম্যাচ ২৮, জয় ২০, পরাজয় ৮, জয় শতকরা ৭১.৪২%

৫. মাইকেল ক্লার্ক: ম্যাচ ৭৪, জয় ৫০, পরাজয় ২১, জয় শতকরা ৭০.৪২%

৬. স্টিভ ওয়াহ ৬৫.২৩%

৭. স্যার ভিভ রিচার্ডস ৬৫.০৪%

৮. গ্রায়েম স্মিথ ৬৪.২৩%

৯. শন পোলক ৬৪.০৬%

১০. ওয়াকার ইউনিস ৬১.৬৬%

১১. ওয়াসিম আকরাম ৬১.৪৬%

১২. ইনজামাম উল হক ৬১.৪৬%

১৩. অ্যালান বোর্ডার ৬১.৪২%

১৪. এবি ডি ভিলিয়ার্স ৬০.৯৫%

১৫. মহেন্দ্র সিং ধোনি ৬০.০০%


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!