ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর ও গ্রামাঞ্চলের ঘরবাড়ী থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার কারনে এখানে হাজার হাজার মানুষ এখনো পানিবন্দী রয়েছেন। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। এস.পি.পি.এম উচ্চ বিদ্যালয় ছাড়া অন্যান্য আশ্রয়কেন্দ্রের লোকজন বাসাবাড়ীতে ফিরে গেছেন। এদিকে বন্যা দূর্গতদের মাঝে সরকারি ও বেসরকারিভাবে ত্রান সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, বন্যায় পৌরসভাসহ উপজেলার ১৩ টি ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net