ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন কাউন্সিলর আছাব মিয়া। রবিবার সকাল থেকে তিনি ওয়ার্ডের পানিবন্দী থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে খোজখবর নেন। তিনি বন্যা দূর্গতদের আশ্রয়ের জন্য এস. পি. পি. এম উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। এসময় ৫নং ওয়ার্ডের পানিবন্দী মানুষের সমস্যা লাগব নিয়ে তিনি তাদের সাথে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net