স্টাফ রিপোর্টার::
গত চারদিন ধরে বিদ্যুৎবিহীন থাকায় ক্ষুব্দ পাথারিয়া এলাকাবাসী মদনপুর-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সময় ব্যাপী অবরোধ করে বিক্ষোভ করে পাথারিয়া এলাকাবাসী।
পাথারিয়া বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভকালে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এসময় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা ট্রায়ার জ্বালিয়েও প্রতিবাদ করেন।
বিক্ষোভকারীরা জানান, গত ৩-৪ দিন ধরে তাদের এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন তারা।
সড়ক অবরোধের খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net