তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর যাদুকাটা নদীর ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে বি এস এফ এর গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যূ হয়েছে। জানা গেছে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নাধীন গাঘটিয়া আফাজ উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৭) শনিবার দুপরে ইঞ্জিন চালিত ছোট নৌকা করে যাদুকাটা নদীতে পাহাড়ি প্রবল বর্ষনের ফলে ঢলে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে বাংলাদেশ সিমান্তের ১২০৩ নং আন্তর্জাতিক সিমারেখা অতিক্রম করে ভারত গোমাঘাট এলাকার প্রায় ৩"শ গজ অভ্যন্তরে প্রবেশ করে।
কর্তব্য রত বিএসএফ তাকে লক্ষ করে গুলি চালালে আহত অবস্থায় তাকে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত আনুমানিক ৯ ঘটিকায় কর্তব্য রত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। তাহিরপুর সিমান্তের লাউড়ের গড় বিজিবি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net