স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনায় নতুন করে আরো ৩২ জন আক্রান্ত হয়েছে। শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে নমুনা শণাক্তে ৩২ জনের করোনা শণাক্ত হয়।
নতুন শণাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬জন, ছাতকে ৯জন, দোয়ারায় ৫জন, জগন্নাথপুরে ৩জন, বিশ্বম্ভরপুরে ২জন এবং তাহিরপুরে ৩ জন রোগী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৯৪৯ জনে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন নতুন করে ৩২ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net