স্টাফ রিপোর্টার::
ঢল ও বর্ষণে সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগরবাজার প্লাবিত হয়েছে। বাজারের অর্ধ শতাধিক পানি প্রবেশ করায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বাজারের ব্যবসায়ী আবু তালিব আল মুরাদ বলেন, শনিবার টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সুরমা নদীর তীর উপচে জয়নগর বাজারে প্রবেশ করেছে পানি। বাজারের প্রায় অর্ধশত দোকানে পানি প্রবেশ করায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে শুধু বাজার নয় স্থানীয় ঘরবাড়িও প্লাবিত হবে। এতে দুর্ভোগ বাড়বে জনগণের।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net