ছাতক প্রতিনিধিঃ
ছাতকে করোনা উপসর্গ নিয়ে শুক্রবার এক শিক্ষকের মৃত্যু ঘটেছে। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের বাসিন্দা ও হায়দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক। এমদাদুল ইসলাম (দরাজ মাস্টার) ক’দিন আগে করোনা উপসর্গ নিয়ে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকালে সামাজিক দূরত্বতা বজায় রেখে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবিরের নির্দেশে থানা পুলিশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিম ও মরহুমের স্বজনরা লাশ দাফন করেছেন। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান করোনা উপসর্গ নিয়ে অবসর প্রাপ্ত শিক্ষক এমদাদুল ইসলাম মাউন্ট এডোরা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। নমুনা টেস্টের রেজাল্ট পাওয়ার পূর্বেই তার মৃত্যু ঘটেছে। এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু ঘটে। এর আগে মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়া, ব্যবসায়ী হাজী হিরা মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net