হাওর ডেস্ক ::
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, কয়েক দিন আগে আমাদের দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনাভাইরাস টেস্ট করিয়েছেন। টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় থেকেই বিপ্লব বড়ুয়া চিকিৎসা নিচ্ছেন বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net