ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ধারন নতুনবাজার জামে মসজিদের সামনের পুকুর ভরাটের জন্য অনুদানের চেক প্রদান করা হয়। চেক প্রদান করেছেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এমপি মুহিবুর রহমান মানিক। শুক্রবার সকাল ১১ঘটিকায় ছাতক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেকটি ধারন নতুনবাজার জামে মসজিদ কমিটির পক্ষে আরশ আলী খান ভাসানী গ্রহন করেন। এ সময় ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট ছায়াদুর রহমান, আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার আসকর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net