সাইফ উল্লাহ::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বঙ্গবন্ধু মোড়ে, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং ধর্মপাশা সরকারি কলেজে বৃক্ষ রোপন করেন
অবহেলিত হাওর জনপদের উন্নয়নের মহা সারথি হাওর বন্ধু জননেতা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি। বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধী গাছের ছাড়া রোপন করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net