স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আরো ২৮জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯০৩জন। উদ্বেগজনকভাবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে।
বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের শরিরেই কোভিড-১৯ ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩ জন, ছাতক উপজেলায় ৮জন, দোয়ারায় ২জন, জগন্নাথপুরে ৫জন, দক্ষিণ সুনামগঞ্জে ৪জন, দিরাইয়ে ৪জন, বিশ্বম্ভরপুরে ১জন এবং তাহিরপুর উপজেলার ১জন রয়েছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন নতুন করে আক্রান্ত ২৮জনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net