তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরের মাহারাম নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে জড়িত ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় , বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়দল(উ.) ইউনিয়নের শান্তিপুর বাজারের পশ্চিম পাশে মাহারাম নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে উপস্থিত হয়ে বালু উত্তোলনের সাথে জড়িতদের ছাড়িয়ে নিতে সুপারিশ কারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
সীমান্তবর্তী মাহারাম নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে জড়িতদের ছাড়িয়ে নিতে সুপারিশ কারীকে ৫০ হাজার টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net