ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ জন। মঙ্গলবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে নতুন আরও ১২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা পরিষদ এলাকার ১ জন, মন্ডলীভোগ হাসপাতাল রোড এলাকার ২ জন, পৌরসভা এলাকার ১ জন, নোয়ারাই এলাকার ১ জন, উত্তরা ব্যাংক শাখায় কর্মরত ১ জন, জাউয়া এলাকায় ৪ জন ও কৈতক এলাকায় ২ জন রয়েছেন। এ উপজেলায় মোট করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ২৩৪ জন। সুস্থ হয়েছেন ১৯ জন আর মৃত্যুবরণ করেছেন ৩ জন। আইসোলেশনে আছেন ২১২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net