স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরো ৫১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৮৭৫ জন করোনা রোগী রয়েছেন। মারা গেছেন ৫জন। এভাবে প্রতিদিনই সুনামগঞ্জে করোনা রোাগের বিস্তার ঘটেছে।
মঙ্গলবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব ও জিইবি পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫২ জনের করোনা পজেটিভ এসেছে।
শাবি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ সদর উপজেলায় ৭জন, ছাতকে ১২জন, দোয়ারায় ৯জন, জগন্নাথপুরে ৭জন, দক্ষিণ সুনামগঞ্জে ২জন, জামালঞ্জে ২জন, শাল্লায় ২জন, দিরাইয়ে ১জন, বিশ্বম্ভরপুরে ৩জন এবং তাহিরপুরে ৬ জনের করোনা শণাক্ত হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন নতুন করে ৫১ জনের করোনা শণাক্ত হওয়ার কথা স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net