হাওর ডেস্ক ::
দেশের আরও চার জেলার সাতটি এলাকাকে করোনাভাইরাস সংক্রমণপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করায় সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার। জেলাগুলো হলো-কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জ। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।
এনিয়ে তিন দফায় ১৯ জেলার ৪৫টি এলাকাকে রেড জোন ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হল।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net