
স্টাফ রিপোর্টার::
বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রাকিব খানকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে অবিলম্বে খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখা। ২১জুন রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই কর্মসূচি পালন করেন বিএমএ সুনামগঞ্জ জেলা শাখা নেতৃবৃন্দ। তারা অবিলম্বে ডা. আব্দুর রাকিব খানের খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করার আহ্বান জানান।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম, বিএমএ সদস্য ডা. বিশ্বজিৎ গোলদার, সিনিয়র কনসালটেন্ট ডা. জিয়াউর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণুপদ চন্দ, ডা. রফিকুল ইসলাম, বিএমএ সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্মরত ডা. সৈকত দাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net