জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামে মারিয়া বেগম (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। সে চিলাউড়া রওয়ারকান্দি গ্রামের দোলন মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের মাতম চলছে।
পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, আজ শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে পরিবারের লোকজনের অগোচরে বসতবাড়ির নিকটবর্তী হাওরের পানিতে তলিয়ে যায় মারিয়া। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় হাওরে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখে দ্রুত উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য বাবুল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net