হাওর ডেস্ক::
সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ১১ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। পেশকার, পিয়ন, ড্রাইভার ও গানম্যানসহ এই ১১ জনের মধ্যে ৭ জনের শরীরে গতকাল ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষাকালে ধরা পড়ে করোনাভাইরাস। বাকি চারজন শনাক্ত হন গত দুই দিন আগে। এই চারজনের পরীক্ষাও হয় ওসমানী হাসপাতালের ল্যাবে। করোনা আক্রান্ত এই ১১ জনই এখন হোম আইসোলেশনে আছেন।
এসব বিষয় নিশ্চিত করেছেন সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম।
ম্যাজিস্ট্রেট আবুল কাশেম জানান, তাদের মধ্যে ১০ জনের শরীরেই কোনো উপসর্গ নেই। শুধু একজনের আছে। চিকিৎসকদের পরামর্শমতে তারা ওষুধ সেবন করছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net