স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচির অংশ হিসাবে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীর যৌথ আয়োজনে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে নেতাকর্মীরা ৩ (তিন) টি করে গাছের চারা রোপন করেন। শুক্রবার দুপুরে নেতাকর্মীরা বৃক্ষরোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, সালেহ আহমদ চৌধুরী, শিবলু আহমদ চৌধুরী, নাজমুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net