ছাতক প্রতিনিধিঃ
ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ডা. কে এম শাহিন রেজা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (ইউনানী) হিসেবে দায়িত্বে রয়েছেন। করোনার প্রাদুর্ভাবের মধ্যে নিয়মিত রোগীদের সেবা দিয়ে গত (২৮মে) তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পরেই তিনি ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া শুরু করেন। ডা. শাহীন রেজা জানান, পরিমাণমতো লেবু, লবঙ্গ, দারুচিনি, এলাচ, আদা, রসুন, পানিতে ফুটিয়ে সহনীয় মাত্রায় ভাপ নিয়ে ওই পানি দিয়ে দিনে তিন বার গড়গড়া করেন। পাশাপাশি এন্টিবডি তৈরির জন্য হারবাল ওষুধ সেবনের মাধ্যমে তিনি করোনা মুক্ত হয়েছেন। পুণরায় নমুনা পরীক্ষা করে তার কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন কেবিন ছেড়ে বাসায় অবস্থান করছেন করোনা বিজয়ী এ চিকিৎসক।##
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net