স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে নতুন করে আরো ৪৮ জনের শরিরে করোনা শণাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৭৫৯ জনে দাড়িয়েছে
বৃহষ্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় নতুন করে ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। বৃহস্পতিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়।
এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ সদরের আরও একজনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে একদিনে ৪৮ জন শনাক্ত করোনা রোগী শনাক্ত হলো সুনামগঞ্জে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা.শামস উদ্দিন নতুন ৪৮ জন করোনা পজেটিভ রোগীর সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net