হাওর ডেস্ক::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ব্যস্ততম বাজার পাগলা বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
১৮ জুন বৃহষ্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মীর নেতৃত্বে পাগলা বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাজারের মিজান ফার্মেসী, জয় মেডিকেল হল ও দিগন্ত অটো রাইস মিলে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এএসআই সমীরণ চন্দ্র দেব, উপজেলা নিবার্হী অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net