সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বিদ্যুৎতের সুইচ চাপতে গেলে সর্ট সার্কিটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মোঃ বাচ্ছু মিয়া। সে ইউনিয়নের চকিয়ারচাপুর গ্রামে মৃত কাঁচা মিয়ার ছেলে ।
বুধবার বিকাল সাড়ে ৪টায় তার নিজ বাসায় কাজ করার সময় বিদ্যুৎতের সুইচ চাপতে গেলে সর্ট সার্কিটে তিনি গুরুতর আহত হন। পরে তার স্বজনরা তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সন্ধ্যা ৬টায় আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ এ এন এম ঈসা খাঁন রানা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ দিলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ##
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net