স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরো ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা শণাক্ত পরীক্ষায় ১৮ জনের করোনা পজেটিভ এসেছে।
আক্রান্তরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জানা গেছে গত ২৪ ঘন্টায় শাবির পিসিআর ল্যাবে ১৭৯ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সবগুলো পরীক্ষা করে ১৮ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।
জেলায় বর্তমানে ৭১৭ জন করোনা রোগী রয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ১৮ জনের করোনা পজেটিভ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net