স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরও ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছে। মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের শরিরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে সদর উপজেলায় ৩ জন, ছাতক উপজেলায় ১৭ জন, জগন্নাথপুর উপজেলায় ৬ জন, দোয়ারাবাজার উপজেলায় ১১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলায় ৩ জন, জামালগঞ্জ উপজেলায় ৯ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ২ জন রয়েছেন। তাদের সবাইকে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিভাগ।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ২২২ টি নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া আগের কিছু নমুনাসহ মোট ৩৭৪ টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলেন ৬৯৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩১ জন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net