স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরো ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪৬ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৭৯ জনের শনাক্ত হয়েছেন। শাবির ল্যাবে মোট ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরো চার জনের করোনা শনাক্ত হয়েছে।
সবমিলিয়ে জেলায় নতুন করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬, ছাতক ১৭, জামালগঞ্জ ৭, দক্ষিণ সুনামগঞ্জ ২৪, শাল্লা ৭, দিরাই ৩, বিশ্বম্ভরপুর ৪, দোয়ারাবাজারের ৫ জন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net