স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরো ৩১ জনের করেনা শণাক্ত হয়েছে। ঢাকায় পাঠানো ২৮২টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের কোভিড-১৯ করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে জামালগঞ্জে ১৬ জন, ছাতকের ১৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে ১ জন করে আরো দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪৪৯ জনে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, ঢাকার আইইডিসিআর ল্যাবে কয়েকদিন আগে ২৮২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে আজ শুক্রবার ৩১ জনের করোনা পজেটিভ এসেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net