ছাতক প্রতিনিধিঃ
ছাতক সীমান্তের সুনাই নদী (বাইরং) জিরো পয়েন্টে বারকি শ্রমিক লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় বিএসএফ। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা বারকি নৌকায় পাথর আনতে গেলে তাদের লক্ষ্য করে এ গুলি চালানো হয়। নোয়াকোট এলাকার বাসিন্দারা জানিয়েছেন এসময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়লে পাঁচটি বারকি নৌকা নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বারকি শ্রমিক ছাড়াও স্থানীয়রাও গুলির শব্দ শুনেছেন।
বিজিবি নোয়াকোট বিওপি জানায়, সকালে তিন রাউন্ড গুলির শব্দ তারা শুনেছেন। কিন্তু বারকি নৌকা আটক ও শ্রমিক লক্ষ্য করে গুলি হয়েছে কিনা তারা তা জানেন না।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net