তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈশ্বিক মহামারী প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী এ বুথ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহিউদ্দিন বিপ্লবসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন জানান, এ পর্যন্ত তাহিরপুরে মোট ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১২ জন সুস্থ্য অন্য ৫ জন আইসলোশনে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net