ছাতক প্রতিনিধি:
ছাতকে এক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীসহ নতুন করে ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত চেয়ারম্যান উপজেলার কালারুকা ইউনিয়নের অদুদ আলম ও তার স্ত্রী রাফিজা বেগম বলে জানা গেছে। বুধবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবের প্রাপ্ত রিপোর্টে পৌর শহরের মন্ডলীভোগ এলাকার ৫ জন, বাগবাড়ী এলাকার ১ জন, ছাতক বাজারের ২ জন, গনক্ষাই এলাকার ১ জন, কালারুকা গ্রামের ৩ জন, শিমুলতলার ১ জন, হাসনাবাদ গ্রামের ১ জন, জাউয়া ইউনিয়নের গনিপুর, হাবিদপুর, দেবেরগাঁও গ্রামের একজন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় ১১৪ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net