স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরো ২১ জনের শরিরে করোনা শণাক্ত হয়েছে। মঙ্গলবার শাবির পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরের কোভিড-১৯ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৩৫০জনে দাড়িয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদরে ৮জন, জগন্নাথপুরে ৫জন, দক্ষিণ সুনামগঞ্জে ৫জন ও বিশ্বম্ভরপুরে ৩জন।
আজ ২১ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net