ছাতক প্রতিনিধিঃ
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের রোগমুক্তি কামনায় ছাতকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌর শহরের লেবারপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রাসেল মাহমুদ, প্রবাসী আওলাদ আলী, মনু মিয়া, আয়াজ মিয়া, রহিদ আলী, মসজিদের মুয়াজ্জিন কাবির আহমদ, ছাত্রলীগ নেতা শাহ আলম বাসিত, তোফায়েল আহমেদ তুহিন, ফাতিন ইলহাম ফাহিম, আশরাফ আহমদ, জুয়েল মিয়া, সেবুল, হাবিব মিয়া, বাবর আলী, রাফিদ মাহমুদ, রাজিব হোসেন, তাহমিদ হাসান, এহসান মিয়া প্রমুখ। মসজিদের খতিব মাহমুদ আলীর পরিচালনায় কামরান ও তার সহধর্মীনি আসমা কামরানের আরোগ্য লাভের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net