জুনাইদ আহমদ, জাউয়াবাজার::
ছাতকে নতুন করে আরো ২১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে জাউয়া এলাকারই ১৫ জন। এছাড়া ছাতক শহরের ৬ জন রয়েছেন। সোমবার শাবিপ্রবি'র পিসিআর ল্যাবে নমুনা পরিক্ষা শেষে পাঠানো রিপোর্ট অনুযায়ী ২১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
এর মধ্যে ছাতক শহরের মন্ডলীভোগ এলাকার ৩ জন, বাগবাড়ী এলাকার ১ জন, তাতিকোনা এলাকার ১ জন ও চরেরবন্দ এলাকার ১ জন রয়েছেন।
জাউয়া ইউনিয়নের আক্রান্তদের মধ্যে জাউয়া গ্রামের ১১ জন, খিদ্রাকাপন গ্রামের ১ জন, রাউলিগ্রামের ৩ জন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী। সোমবার পর্যন্ত ছাতকে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯৪ জন। এদিকে ছাতকের জাউয়া এলাকাকে পুরোপুরি লকডাউন করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষজন।
ছাতক উপজেলা থেকে এ পর্যন্ত নমুনা প্রেরন করা হয়েছে ৮৫৫ জনের। রিপোর্ট পাওয়া গেছে ৬৯৪ জনের। ছাতকে সুস্থ হয়েছেন ৬ জন, মৃত্যুবরণ করেছেন ৩ জন ও আইসোলেশনে রয়েছেন ৬৪ জন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net