স্টাফ রিপোর্টার, সিলেট:
সুনামগঞ্জে নতুন করে আরো ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট ৩২৯ জন করোনায় আক্রান্ত হলেন।
৮ জুন সোমবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় এই তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, সোমবার শাবির পিসিআর ল্যাবে ২২২টি নমুনা গ্রহণ করা হয়। এরমধে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net