হাওর ডেস্ক ::
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।
গত বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল শুক্রবার ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় পর তার কোভিড-১৯ পজেটিভ এসেছে। আক্রান্ত হওয়ার বিষয়টি সাবেক মেয়র কামরান নিজে ও হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় নিশ্চিত করেছেন।
তবে তিনি বাসায় আইসোলেশনে ‘সুস্থ রয়েছেন।’
এর আগে ২৮ মে কামরানের স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরানের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর আসে।
গত ২৮ মে নমুনা পরীক্ষায় কামরানের স্ত্রী আসমা কামরানের করোনাভাইরাস শনাক্ত হলেও সেদিন বদর উদ্দিন আহমদ কামরানের ফলাফল নেগেটিভ এসেছিল।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net